×

এশিয়া

নেপালে উচ্চ সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

নেপালে উচ্চ সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

নেপালের পর এবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত হানায় হিমালয় অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় নেপালের বিভিন্ন এলাকায় হড়পা বান বা আকস্মিক বন্যার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) চীনের স্থানীয় সময় দুপুরে সিচুয়ান প্রদেশের লংচাং শহরে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। চীনা আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, বেইজিং সময় দুপুর ১টা ১৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ২৯ দশমিক ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৫ দশমিক ২২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

লংচাং সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে নেইজিয়াংয়ের প্রশাসনিক এলাকার অন্তর্ভুক্ত একটি শহর। এটি চংকিং পৌরসভার সীমান্তবর্তী এবং চেংদু ও চংকিংয়ের মাঝামাঝি এলাকায় অবস্থিত।

এর আগে বৃহস্পতিবার রাতে নেপালের পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে।

স্থানাঙ্ক অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ২৭ দশমিক ৮৫৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

কম্পনটি তুলনামূলকভাবে মৃদু ও গভীরে হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তবে নেপালে সাম্প্রতিক হড়পা বানের ভয়াবহতার মধ্যেই নতুন করে ভূমিকম্পের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এর পরদিন চীনের সিচুয়ানে ভূমিকম্প হওয়ায় পুরো হিমালয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে সতর্কতা আরও জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক দুর্যোগের পর নেপালের বিস্তীর্ণ এলাকায় হড়পা বান ও আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগের ধারাবাহিকতায় ভূমিকম্প, ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা একসঙ্গে তৈরি হওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের দাম কমলো, ভরিতে কত?

স্বর্ণের দাম কমলো, ভরিতে কত?

জেন-জিদের আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া, পার্লামেন্ট ঘেরাও

জেন-জিদের আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া, পার্লামেন্ট ঘেরাও

নেপালে উচ্চ সতর্কতা জারি

নেপালে উচ্চ সতর্কতা জারি

নতুন পে-স্কেলের কার বেতন কত বাড়ছে?

নতুন পে-স্কেলের কার বেতন কত বাড়ছে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App