×

এশিয়া

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সারিয়ান বিভাগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার শত শত স্কুলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় এক বিবৃতিতে জানায়, জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মাত্রায় বায়ুদূষণ পৌঁছানোর পর সারিয়ান বিভাগে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম।

সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিক অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই এলাকায় এয়ার পলিউট্যান্ট ইনডেক্স (এপিআই) এমন পর্যায়ে পৌঁছায়, যা স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন তৈরি করে।

জরুরি অবস্থার আওতায় সারিয়ানের ৬৪৭টি স্কুল সোমবার থেকে বন্ধ থাকবে। আগামী সপ্তাহের শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ এবং পাথর উত্তোলনকেন্দ্রও বন্ধ থাকবে। তবে জরুরি ও প্রয়োজনীয় সেবাগুলো চালু থাকবে।

বায়ুদূষণ কমাতে সারাওয়াক কর্তৃপক্ষ কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং কার্যক্রমও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য শুরু হওয়া এ কার্যক্রম অন্তত সোমবার পর্যন্ত চালানো হবে। আবহাওয়ার পূর্বাভাসে অনুকূল মেঘ তৈরির সম্ভাবনা থাকায় কর্মসূচির সময় বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে জানান, জরুরি অবস্থা পুরো সারাওয়াক রাজ্যে নয়, শুধু সারিয়ান বিভাগের জন্য প্রযোজ্য। একই সঙ্গে তিনি ওই এলাকার বাসিন্দাদের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান।

তিনি বাসিন্দাদের উদ্দেশে বলেন, বাইরে যাতায়াত কমাতে হবে এবং খোলা জায়গায় কঠোর শারীরিক কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।

বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত সারাওয়াক কয়েক সপ্তাহ ধরে ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন। ইন্দোনেশিয়ার দাবানল থেকে আসা ধোঁয়ার প্রভাবে মালয়েশিয়ার পার্শ্ববর্তী সাবাহ রাজ্য এবং উপদ্বীপীয় মালয়েশিয়ার বিভিন্ন এলাকাতেও বায়ুদূষণের প্রভাব পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App