শুক্রবার যে কর্মসূচি দিলো আওয়ামী লীগ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শোক মিছিল করবে আওয়ামী লীগ। আগামীকাল (শুক্রবার, ২ আগস্ট) বিকেল তিনটায় কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন: জামায়াত-শিবিরকে নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অফ বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনের সামনে গিয়ে শেষ হবে।
এই শোক মিছিলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব পর্যায়ের নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণকে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
