×

আওয়ামী লীগ

শাহবাগে আলোক প্রজ্বলন ছাত্রলীগের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৯:১৩ পিএম

শাহবাগে আলোক প্রজ্বলন ছাত্রলীগের

শোকের মাস উপলক্ষে আলোক প্রজ্বলন করে বাংলাদেশ ছাত্রলীগ।

বাঙালির চিরতম শোকের মাস আগস্ট উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে মোমবাতি জ্বালিয়ে মাসব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা করেছেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচিতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শেখ হাসিনার সুচিন্তিত দূরদর্শী পদক্ষেপের কারণে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবন-যাপন ক্রমান্বয়ে ফিরে আসছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, পিতাকে হারানোর পরও অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে আলোর পথে ফিরিয়ে এনেছিল মুজিব সৈনিকেরা। আজকে বাংলাদেশের ভাগ্যাকাশে যে সাম্প্রদায়িক অপশক্তির অপচ্ছায়া কালো পূর্ণিমা সৃষ্টির চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে নিশ্চয়ই মুজিব আদর্শের সৈনিকদের প্রগতিশীলতার আলোয় এ অন্ধকার বিলীন হয়ে যাবে।

কর্মসূচিতে কেন্দ্রীয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : কোটা আন্দোলন : ৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App