×

আওয়ামী লীগ

নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো আওয়ামী লীগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম

নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো আওয়ামী লীগ

জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেয়ার নির্দেশ। ছবি : সংগৃহীত

দেশে চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করাসহ দুটি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলটির ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।


নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা; আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে ১. থানায় অভিযোগ দিন, ২. অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন।

এতে আরো বলা হয়, যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়—আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেবো।

এছাড়া সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করা হয়।

আরো পড়ুন : আবার রিমান্ডে রাশেদ খান মেনন


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত

২৫ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৫ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App