×

আওয়ামী লীগ

শেখ হাসিনাকে ‘সসম্মানে দেশে ফেরাতে’ ছাত্রলীগের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পিএম

শেখ হাসিনাকে ‘সসম্মানে দেশে ফেরাতে’ ছাত্রলীগের বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।  

সকালে নগরীর হাদিস শহীদ পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে আওয়ামী লীগ অফিস, যশোর রোড, বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে সার্কিট হাউস মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে বক্তব্য দেন- জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম সাইফ, মো. আসাদুল, মো. ইমরান, রাব্বী হোসেন, জয়শংকরসহ জেলা মহানগর ছাত্রলীগের নেতারা। 

আরো পড়ুন: সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার

এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হামলা, সন্ত্রাস, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দেশে কারো কোনো নিরাপত্তা নেই। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট করেছে। 

এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তারা। 

ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সাইফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা স্বল্প পরিসরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। অচিরেই বড় ধরনের কর্মসূচি নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলব। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App