×

আওয়ামী লীগ

সোনারগাঁও উপজেলা আ.লীগের সভাপতি শামসুল গ্রেপ্তার

Icon

সোনারগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পিএম

সোনারগাঁও উপজেলা আ.লীগের সভাপতি শামসুল গ্রেপ্তার

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। ছবি : সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) রাতে বসুন্ধরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া। এ মামলায় রবিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকাধীন ই-ব্লকের ২৯৫ নং ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে ডিবি সূত্র জানিয়েছে।

আরো পড়ুন : শেখ হাসিনা-কাদেরের সঙ্গে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জেরই ৫ জন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App