×

আওয়ামী লীগ

অপারেশন ডেভিল হান্ট

ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০ পিএম

ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

সাব্বির হোসেন। ছবি: ভোরের কাগজ

দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট কর্মসূচীর আওতায় লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেনকে (৩৫) আটক করেছে হাতীবান্ধা থানা ও লালমনিরহাট সদর থানা পুলিশ। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ সভাপতি সাব্বির হোসেনকে আটক করা হয়।

আটক সাব্বির হোসেন লালমনিরহাট-১ আসনের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ও হাতিবান্ধা উপজেলার বড়খাতা এলাকার বাবুল মিয়ার ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবীর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি ভোরের কাগজ সাংবাদিককে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে হাতীবান্ধা থানা ও লালমনিরহাট সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেনকে আটক করে। 

এদিকে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর মামলায় লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা থেকে পৌরসভার ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ নামে একজনকে আটক করে পুলিশ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App