×

আওয়ামী লীগ

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ৮ সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ৮ সদস্য গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নগরের কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে যুবলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কর্মসূচি পালনকালে ব্যানারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: সেহরির পর নিয়ত না করলে রোজা হবে?

আরো পড়ুন: চলতি মাসেই সংসদের প্রথম অধিবেশন

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালীর চাঁপাছড়ি আশ্রাফ আলী চৌধুরী বাড়ির দিদারুল আলমের ছেলে মো.তুষার (২০), রত্নপুর এলাকার ২ নম্বর ওয়ার্ড আলম মিয়ার বাড়ির মিজবাহ রহমান চৌধুরীর ছেলে মো.মাসুদুর রহমান (২৪), হাটহাজারীর ফতেয়াবাদ সন্ধীপ কলোনির আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২০), মো.স্বপনের ছেলে মো.রাকিব (১৯), মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ইব্রাহীম হোসেন বাবু (২২), মৃত নুরুল হকের ছেলে মো.শরীফ হোসেন মুন্না (২০), মো.বাহারের ছেলে মো.রিয়াজ হোসেন (২০) ও সাতকানিয়ার সৈয়দপাড়া এলাকার ওসমান গনির ছেলে সৈয়দ হামিদ মিয়াজী (২২)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, শুক্রবার ভোরে নগরের রাইফেল ক্লাবের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে ঝটিকা মিছিলের চেষ্টা করা হলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৮ জনকে ব্যানারসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App