×

আওয়ামী লীগ

আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ছবি : সংগৃহীত

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পলকসহ ভ্যানে থাকা আরো কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সকালবেলা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রিজনভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনায় পড়ে। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আরো পড়ুন : নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকেই মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলাটি বিচারাধীন রয়েছে। দুর্ঘটনার পর আহতদের কড়া নিরাপত্তায় চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক

কৃষক পরিবারের বিল লাখ টাকা

বিদ্যুৎ বিলে ‘তুঘলকি কাণ্ড’ কৃষক পরিবারের বিল লাখ টাকা

লাগেজে মিললো ১১০ কেজি গাঁজা, ২২ ভিক্ষু গ্রেপ্তার

লাগেজে মিললো ১১০ কেজি গাঁজা, ২২ ভিক্ষু গ্রেপ্তার

বজ্রপাত থেকে বাঁচতে যা করতে হবে

বজ্রপাত থেকে বাঁচতে যা করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App