×

আওয়ামী লীগ

লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে নাজমুল হাসান পাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:১৩ পিএম

লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে নাজমুল হাসান পাপন

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সাবেক বিসিবি সভাপতি ও আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের একটি নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিটিতে দেখা যায়, লন্ডনের একটি রাস্তার ধারে বসে আইসক্রিম খাচ্ছেন তিনি।

মঙ্গলবার (২ মে) মধ্যরাতে ওলিউল্লাহ নোমান নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা এই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 

এক সময়ের প্রভাবশালী ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী নেতা পাপনকে লন্ডনের ফুটপাতে সাধারণ ভঙ্গিতে বসে থাকতে দেখে ক্রীড়াপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

২০১২ সালে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া নাজমুল হাসান পাপনের এক যুগেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে। সে বছরের ২১ আগস্ট লন্ডন থেকেই তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এর পর থেকেই তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। মাঝেমধ্যেই লন্ডনের সুপার শপে বা রাস্তায় হাঁটতে থাকা অবস্থায় তাঁর ছবি সামাজিক মাধ্যমে দেখা গেলেও এবারের 'আইসক্রিম খাওয়ার' ছবিটিতে এক ভিন্ন আমেজ লক্ষ্য করা গেছে।

পাপনের বিদায়ের পর গত দুই বছরে দেশের ক্রিকেট বোর্ডে বড় ধরনের পরিবর্তন এসেছে। পাপনের পর ফারুক আহমেদ আট মাস বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মে মাসে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির হাল ধরেন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন। সর্বশেষ ২০২৬ সালের ৭ এপ্রিল এনএসসি কর্তৃক অ্যাডহক কমিটি গঠনের পর বর্তমানে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App