×

আওয়ামী লীগ

কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:১৬ পিএম

কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

পুলিশ হেফাজতে নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে কারাগারে মারা গেছেন চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে একটি মামলায় গ্রেফতারের পর নুরুল আলমকে কারাগারে পাঠানো হয়। তবে কারাগারে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘কারাগারে অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে নুরুল আলমকে চমেকে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘নুরুল আলমের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।’

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App