×

আওয়ামী লীগ

আটক যুবলীগ নেতাকে নির্দোষ দাবি করে ২০ বিএনপি নেতার হলফনামা

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম

আটক যুবলীগ নেতাকে নির্দোষ দাবি করে ২০ বিএনপি নেতার হলফনামা

ছবি: আমির হোসেন আমুর সাথে যুবলীগ নেতা জাকির হোসেন শামীম (সাদা শার্ট) ও আদালতে দেয়া এফিডেভিট

ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় কারাগারে আটক এক যুবলীগ নেতাকে নির্দোষ দাবি করে তার জামিনের পক্ষে আদালতে হলফনামা (এফিডেভিট) দাখিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ২০ জন নেতা। কারাগারে আটক ওই যুবলীগ নেতার নাম জাকির হোসেন শামীম (৪০)।

পুলিশের প্রতিবেদনে শামীমকে যুবলীগের নেতা এবং সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ক্যাডার হিসেবে উল্লেখ করা হলেও বিএনপি নেতারা আদালতে দাখিল করা হলফনামায় দাবি করেছেন, তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী এবং মামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

গত বুধবার (১ জুলাই) ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে শামীমের জামিন শুনানিকালে বিষয়টি জানাজানি হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনকে ভর্ৎসনা করেন। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহেব হোসেন জামিন শুনানির সময় হলফনামা দাখিল এবং একজন আইনজীবীকে ভর্ৎসনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাটি আদালতপাড়া ও শহরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৬ জুন ঝালকাঠি থানা পুলিশ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া জিআর-২০৫/২৪ (ঝাল) মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে যুবলীগ নেতা জাকির হোসেন শামীমকে গ্রেপ্তার করে।

মামলার বাদী পৌর ছাত্রদলের সদস্য সচিব সুমন মণ্ডল। গত ২০২২ সালে ২২ ফেব্রুয়ারি জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১ সেপ্টেম্বর ২০২৪ সালে মামলাটি দায়ের করা হয়। মামলায় জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, যুগ্নআহবায়ক কামাল শরীফ, জেলা আওয়ামী লীগ নেতা তরুন কর্মকার, থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদসহ ১৪৬জনকে আসামী করা হয়।  এ মামলায় আটক যুবলীগ নেতা জাকির হোসেন শামীম বিএনপি নেতা এপিপি মিজানুর রহমান মুবিনের ভগ্নিপতি।

যুবলীগ নেতাকে নির্দোষ এবং বিএনপি পরিবারের সদস্য দাবি করে যারা হলফনামা (নং-৭৩০/২৬, নোটারি পাবলিক: অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভূঁইয়া) প্রদান করেছেন তারা হলেন— ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, সহসভাপতি আনিচুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম, সৈয়দ রেজাউল করিম, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অ্যাডভোকেট মু. শামীম আলম, অ্যাডভোকেট আল আমিন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সরদার সাফায়াত হোসেন, তাঁতীদলের সভাপতি মো. বাচ্চু হাসান, যুবদল নেতা সেলিম হাসান, মো. সাজিব হোসেন, রুবেল ফকির, মো. নাজমুল মিরাজ, হেমায়েত হোসেন মল্লিক, ফারজানা ইয়াসমিন, মো. তৌহিদ হোসেন, ইয়াসির আরাফাত মিঠু ও লাভলী বেগম।

হলফনামায় স্বাক্ষরকারী নেতারা হলফ করে ঘোষণা করেন, তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখার শীর্ষ পর্যায়ের নেতা। পাশাপাশি তারা ঝালকাঠি থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া জিআর-২০৫/২৪ (ঝাল) মামলার সাক্ষী।

হলফনামার শেষাংশে স্বাক্ষরকারীরা বলেন, জাকির হোসেন শামীম মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। তাই তাকে অহেতুক হয়রানি না করার স্বার্থে তারা স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং সাক্ষী হিসেবে এই হলফনামা সম্পাদন করেছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান বলেন, “আমরা মামলার সাক্ষী হিসেবে একজন নির্দোষ ব্যক্তির বিষয়ে এফিডেভিট দিয়েছি।”

এ বিষয়ে মামলার বাদী ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সুমন মণ্ডল বলেন, “জাকির হোসেন শামীম আমার মামলার এজাহারভুক্ত আসামি নন। তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছি, তিনি অনেক আগে একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তাকে আওয়ামী লীগের মিছিল-মিটিং ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গেও তার ছবি রয়েছে। যদিও তিনি আওয়ামী লীগের কোনো কমিটির সদস্য ছিলেন না, তবুও দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

রাঙ্গুনিয়ায় সেতু ধস, ২ জেলার যোগাযোগ পুরোপুরি বন্ধ

রাঙ্গুনিয়ায় সেতু ধস, ২ জেলার যোগাযোগ পুরোপুরি বন্ধ

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন

আসিফ নজরুল ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন

সোনারগাঁওয়ে শপিংমলে চুরির ঘটনায় চক্রের ৯ জন গ্রেফতার

সোনারগাঁওয়ে শপিংমলে চুরির ঘটনায় চক্রের ৯ জন গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App