×

আওয়ামী লীগ

আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম

আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

ছবি: সংগৃহীত

পাবনার আতাইকুলায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যাক্তি রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে আব্দুস শুকুর (৪০)। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আরো পড়ুন: যাত্রীবাহী বাস উল্টে হতাহত ৭

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। মধ্যরাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেন, কিন্তু তার কোনো সন্ধান পাননি। অবশেষে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বলেন, ‘তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।’

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। গলাকাটা মরদেহ পাওয়া গেছে। উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে হত্যা হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App