×

আওয়ামী লীগ

আটকের পর অসুস্থ, আ.লীগ নেতা আলমগীরকে চমেকে প্রেরণ

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম

আটকের পর অসুস্থ, আ.লীগ নেতা আলমগীরকে চমেকে প্রেরণ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটকের পর অসুস্থ হয়ে পড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকালে চকরিয়া থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন। এর আগে রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড়ের সায়মা প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার  দুই দফা মেয়রের দায়িত্ব পালন করেছেন। বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় আসামি করা হয় সাবেক মেয়র আলমগীর চৌধুরীকে। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া থানা পুলিশ পৌরসভার ৩নং ওয়ার্ডের সায়মা প্লাজার সামনে থেকে আলমগীর চৌধুরীকে গ্রেফতার করে।

সোমবার বিকাল তিনটার দিকে চকরিয়া থানার হাজতখানায় অসুস্থ হয়ে পড়লে পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিক চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

সাবরক মেয়র আলমগীর চৌধুরীর আইনজীবী এডভোকেট লুৎফুল কবির জানান, চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন তিনি। আটকের পর ওই তিন মামলায় আলমগীরকে  গ্রেফতার দেখানো হয়েছে।

তবে শারীরিক অসুস্থতাবোধ করায় চকরিয়া উপজেলা জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থবোধ করায় শুনানী হয়নি। চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে প্রেস জামিন নেওয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিশ্চিত করতে পারেননি। এ ছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাতেও আলমগীর চৌধুরী অভিযুক্তের তালিকায় রয়েছেন। তবে শারীরিক অসুস্থ হওয়ায় চমেকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নতুন পে-স্কেলের গেজেট কবে, জানাল সরকার

নতুন পে-স্কেলের গেজেট কবে, জানাল সরকার

ডিবি পরিচয়ে জামায়াত নেতাকে অপহরণ

ডিবি পরিচয়ে জামায়াত নেতাকে অপহরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App