×

আওয়ামী লীগ

‘জয় বাংলা’ স্লোগানের পর আইভীর আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম

‘জয় বাংলা’ স্লোগানের পর আইভীর আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর তার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য দুজন হলেন আতিকুল ইসলাম ও মাহবুবুর রহমান।

বুধবার (১৪ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিতে এসে তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন পান সাবেক মেয়র আইভী। আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় তাকে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনকেও স্লোগান দিতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতেই আইনজীবী কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

উত্তরায় মহাসড়ক অবরোধ

উত্তরায় মহাসড়ক অবরোধ

ভারতের তরুণদের পথ দেখিয়েছে বাংলাদেশ

নেহা বোরা ভারতের তরুণদের পথ দেখিয়েছে বাংলাদেশ

ঢাবিতে ৭ শিক্ষার্থী আহতের ঘটনায় প্রক্টর অফিস ঘেরাও

ঢাবিতে ৭ শিক্ষার্থী আহতের ঘটনায় প্রক্টর অফিস ঘেরাও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App