×

পুরস্কার

বেগম রোকেয়া পদক

আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

ছবি: সংগৃহীত

নারী শিক্ষা, অধিকার, ক্ষমতায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে ‘বেগম রোকেয়া পদক-২০২৬’। এ পদকের জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারী শিক্ষা, নারী অধিকার ও ক্ষমতায়ন, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং নারী উন্নয়নে বিশেষ অবদানের ভিত্তিতে এ পদক দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আবেদনপত্রের নির্ধারিত ফরম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদফতরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে।

মন্ত্রণালয় যোগ্য প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে সময়মতো আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর সর্বোচ্চ পাঁচজন বিশিষ্ট বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক’ দেওয়া হয়। আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে নির্বাচিত ব্যক্তিদের হাতে এ পদক তুলে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App