×

ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৩:০১ পিএম

কেন্দ্রীয় ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তার পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একদিনের মধ্যে তারা পদ থেকে সরে না দাঁড়ালে কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। ওই আল্টিমেটামের ঘণ্টা খানেকের মধ্যেই পদত্যাগ করলেন চার উচ্চপদস্থ কর্মকর্তা।

তারা হলেন- ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, খুরশীদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের।

সোমবার (১২ আগস্ট) দুই ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে তারা পদত্যাগ করেন। আর কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের গভর্নর বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন।

এর আগে দুপুর একটার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তাকে পদত্যাগের আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি নামে এক শিক্ষার্থী। এদিন দুপুর সাড়ে ১২ দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এ আলটিমেটাম দেন তিনি।

আরো পড়ুন: আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর

মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের দোসরা কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন। এতে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।

প্রসঙ্গত, পদত্যাগ করা ওই চার কর্মকর্তা কারণ হিসেবে ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App