×

ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বাতিল, নতুন নেতৃত্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বাতিল, নতুন নেতৃত্ব

ছবি : সংগৃহীত

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা পরিচালক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর করা দুটি আদেশে এ তথ্য জানা যায়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে জোর করে ব্যাংক থেকে বের করে দখল নেয় শিকদার পরিবার। কিছুদিন আগে শিকদার পরিবারকে হটিয়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে তুলে দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের নীতিনির্ধারণী দুর্বলতার কারণে ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি, ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলা বিঘœ করার মাধ্যমে ব্যাংক-কোম্পানি এবং আমানতকারীদের স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডে পর্ষদ সম্পৃক্ত থাকায় ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭ (১) এবং ৪৮(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিলের আদেশ প্রদান করা হলো।

এদিকে আরেকটি আদেশে ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এতে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু, ব্যাংকটির উদ্যোক্তা শেয়ার হোল্ডার মোয়াজ্জেম হোসেন এবং শেয়ার হোল্ডার জাকারিয়া তাহেরকে। এ ছাড়াও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন, সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আব্দুস সাত্তার সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App