×

ব্যাংক

ডিজিএফআইয়ের সা‌বেক ডিজির স্থগিত ব্যাংক হিসাব সচল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ পিএম

ডিজিএফআইয়ের সা‌বেক ডিজির স্থগিত ব্যাংক হিসাব সচল

ডিজিএফআইয়ের সা‌বেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আলম। ছবি : সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সা‌বেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আলমের স্থগিত করা ব্যাংক অ্যাকাউন্ট সচল করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী-সন্তানের নামে থাকা হিসাব ও তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অ্যাকাউন্ট স্থগিত করার আদেশ প্রত্যাহার করে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

অস্বাভাবিক লেনদেনে অভিযোগে এসব ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা নিদের্শ দেয়া হয়েছিল। কিন্তু দুদিন না যেতেই সেইসব হিসাব খুলে দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটির সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএফআইইউর কর্মকর্তা জানান, সাইফুল আলমের হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়। বিষয়টি বিএফআইইউর নজরে আসায় তার হিসাব স্থগিত করা হয়। এরপর তিনি জানান জমি বেচার অর্থ তার অ্যাকাউন্টে ঢুকেছে। লেনদেনের ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় স্থগিত করা ব্যাংক হিসাব খুলে দেয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সাইফুল আলম ও তার পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। হিসাব জব্দ করাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না, এমনটা বলা হয়।

সাইফুল আলম ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালকের দায়িত্ব নেন। তার আগে তিনি বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

আরো পড়ুন : সাবেক মন্ত্রী, ৪ প্রতিমন্ত্রী ও হুইপের ব্যাংক হিসাব জব্দ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App