×

বরিশাল

চরফ্যাশন প্রেসক্লাবের কমিটি গঠন, শিপু সভাপতি-সম্পাদক দুলাল

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৯:০২ পিএম

চরফ্যাশন প্রেসক্লাবের কমিটি গঠন, শিপু সভাপতি-সম্পাদক দুলাল

ছবি: ভোরের কাগজ

চরফ্যাশন প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হয়েছেন নাছিউর রহমান শিপু (যুগান্তর ও ডেইলি অবজারভার), সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে কামরুজ্জামান (নয়া দিগন্ত), আবু জাফর সাইফ উদ্দিন (স্বদেশ প্রতিদিন), এম লোকমান হোসেন (দৈনিক সংগ্রাম ও দি ডেইলি পোস্ট), কামরুল সিকদার (কালের কণ্ঠ)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম দুলাল (বরিশালের কথা)। যুগ্ম সাধারণ সম্পাদক, মিজান নয়ন (ইত্তেফাক)। সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরী (ভোরের কাগজ ও দি ডেইলি ট্রাইবুনাল)। বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার (মানব জমিন ও কির্তন খোলা)। দপ্তর সম্পাদক, মাহবুবুর রহমান নাজমুল (দৈনিক জনতা ও বরিশাল প্রতিদিন)। সাংস্কৃতিক সম্পাদক, মোস্তাফিজুর রহমান(সময়ের খবর)। প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী অশোক সাহা(খবর পত্র)। কমিটির নির্বাহী সদস্য হয়েছেন, হাবিবুর রহমান সেলিম, ইদ্রিস মাদ্রাজী, মাওলানা রুহুল আমিন, নজরুল কবির, প্রভাষক কামাল হোসেন।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাব ভবনে ক্লাবের প্রবীণ সদস্য মাওলানা আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সালের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। চরফ্যাশন প্রেসক্লাবের নবগঠিত এই কমিটিকে চরফ্যাশন উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন।

আরো পড়ুন: চট্টগ্রাম নগরীতে ৫ ডাকাত গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App