×

বরিশাল

চাঁদপুরে নৌকা ডুবিতে নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৩:৪৫ পিএম

চাঁদপুরে নৌকা ডুবিতে নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

চাঁদপুর পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ভ্রমণে গিয়ে গত মঙ্গলবার (১৩ আগস্ট) নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ নববধূসহ দুইজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন পুলিশ। গতকাল  (শুক্রবার ১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতুয়া মেঘনা নদীর পাড়ে একটি মরদেহ ভেসে আসলে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। 

চরফ্যাশন পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম সেতু (৩০)। সে নিখোঁজ নববধূর আত্মীয় ও চাঁদপুর জজকোর্টের সেরেস্তাদার মোহসীন উদ্দিন আহমেদের মেয়ে এবং ব্র্যাক অফিসার ফারুক হোসেন তৈয়বের স্ত্রী ও তাদের ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার তার গ্রামের বাড়ি হলেও চাঁদপুর শহরের নাজির পাড়ায় বসবাস করতেন। 

শনিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় পুলিশ সেতুর ফুফা মো. মাসুদের নিকট লাশ হস্তান্তর করেন বলে জানান ওসি শাখাওয়াত হোসেন। তিনি জানান, খবর পেয়ে এসআই ইয়াসিন পাইক ও এসআই শাহীন লাশ উদ্ধার করে মৃতের পরিচয় শনাক্ত করেন। 

আরো পড়ুন: সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিহত সেতুর ফুফা জানান, লাশ গ্রহণ করে গ্রামে নিয়ে দাফন করা হবে। তিনি আরো জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরাণ বাজার থেকে নৌকায় করে ঘুরতে বের হন কোরিয়ান প্রবাসী নাঈম খান ও তার নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১), আত্মীয় সেতু (৩০), বন্ধু মাজহারুল (৩৩) এবং আত্মীয় মুনিয়া (২৬)। সবার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার চরমুকন্দি গ্রামে। নৌকায় ঘুরে বড় স্টেশন মোলহেড ঘাটে আসার সময় ঢেউ ও স্রোতের চাপে নৌকাটি ডুবে যায়। 

এ ঘটনায় নৌকার মাঝিসহ ৪জন উদ্ধার হলেও নববধূ ফাহিমা ও সেতু নিখোঁজ হয়। সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোলার দৌলতখান পুলিশ নববধূর লাশ নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App