×

বরিশাল

এবার প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করায় সরকারি কর্মচারী বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৫২ এএম

এবার প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করায় সরকারি কর্মচারী বরখাস্ত

শেখ মনির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে দায়িত্ব পালন করছিলেন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এসএম মনিরুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টায় মনিরকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন।

বহিষ্কার হওয়া শেখ মনির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের খবর একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। সেই পোস্টে কটূক্তি করেন সরকারি কর্মচারী শেখ মনির। সেখানে তিনি কমেন্ট করেন, ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)’।

পরে জেলা প্রশাসক আশরাফুর রহমান বিষয়টি জেনে শেখ মনিরের ঘটনা জানতে চান। এ সময় মনির বিষয়টি স্বীকার করেছিলেন বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল একটি সূত্র। এরপর সন্ধ্যায় তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

আরো পড়ুন : নির্বাহী ম্যাজিস্ট্রেটের চাকরি হারিয়ে যে মন্তব্য করলেন ঊর্মি


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App