×

বরিশাল

গৌরনদীতে এইচপিভি টিকাদান কর্মসূচীর উপজেলা পর্যায়ের সভা

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পিএম

গৌরনদীতে এইচপিভি টিকাদান কর্মসূচীর উপজেলা পর্যায়ের সভা

ছবি: ভোরের কাগজ

জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী চলা ১০ থেকে ১৪ বছর বয়সের কিশোরীদের এইচপিভি টিকাদান কর্মসূচী সফল করার লক্ষে বরিশালের গৌরনদী উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গেভির সহযোগিতায় সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় এইচপিভি টিকাদান কর্মসূচীর ওই প্রকল্পটি বাস্তবায়ন করছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান।

আরো পড়ুন: সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সভায় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসতিয়াক ইবনে বাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদার, গৌরনদী ইপিআই প্রকল্পের মেডিকেল টেকনোলজিষ্ট মো. ফিরোজ আলম প্রমুখ। সরকারি কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেনী-পেশার মোট ১৫জন প্রতিনিধি সভাটিতে অংশগ্রহন করেন।

সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে গৌরনদী উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেনীর ছাত্রী এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় এমন ১০ থেকে ১৪ বছর বয়সের কিশোরীদেরকে বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র খুলে এ টিকা প্রদান করা হবে। টিকা পেতে আগ্রহী সবাইকে অনলাইনে নিবন্ধন করতে হবে। www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহন করা যাবে। ছাত্রীদের নিবন্ধনের দায়িত্ব পালন করবেন তাদের স্ব স্ব বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি কমিউনিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় এমন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের অথবা তাদের অভিভাবকদের কাছে তদারককারী ও মাঠকর্মী এবং ভ্যাকসিনেটররা এইচপিভি টিকাকার্ড বিতরণ করবেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App