×

বরিশাল

ঝালকাঠিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি থেকে

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:০১ পিএম

ঝালকাঠিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু

ছবি : ভোরের কাগজ

ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকায় কামাল হাওলাদারের মেয়ে লামিয়া এবং কামালের ভাই রানা হাওলাদারের ছেলে রমজান। 

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।

নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে দুজন বাইরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ পায় তারা। এক পর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়।

নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App