×

বরিশাল

ঝালকাঠি আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পিএম

ঝালকাঠি আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

ছবি : ভোরের কাগজ

ঝালকাঠিতে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

কারাগারে প্রেরিতরা হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেম্বার সভাপতি মাহবুব হোসেন, এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মাহবুবার রহমান তালুকদার।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্ট বিভাগের ছয় সপ্তাহের জামিন শেষে মঙ্গলবার তাঁরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১১ নভেম্বর বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়। মামলার বাদী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় ঝালকাঠি শহরের ইউসুফ কমিশনার সড়কে অবস্থিত তৎকালীন জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নির্দেশে দলীয় নেতাকর্মীরা ওই হামলায় অংশ নেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী বনি আমিন বাকলাই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App