×

বরিশাল

গৌরনদীর বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেনের ইন্তেকাল

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম

গৌরনদীর বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেনের ইন্তেকাল

ছবি: কাগজ প্রতিবেদক

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্হল গ্রামের সাউদের খাল পাড় এলাকার বাসিন্দা, বরিশাল উত্তর জেলা ও গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট এস.এম মনিরুজ্জামান মনিরের বাবা কটকস্থল এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন সরদার (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল আনুমানিক ৬টা ৩০মিনিটের দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন,। ইন্নালিল্লাহি.........রাজিউন।

আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন সরদার ৩ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। 

ওইদিন বাদযোহর সাউদের খালপাড় জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স চত্বরে জানাজা শেষে মরহুমের লাশ তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম.জহির উদ্দিন স্বপন, পলিটিকাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ) এর সভাপতি খোন্দকার কাওছার হোসেন।

পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App