×

বরিশাল

চাঁদা দেওয়ার হাতুড়িপেটা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

চাঁদা দেওয়ার হাতুড়িপেটা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে চাঁদার দাবিতে এক কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

গ্রেপ্তার মনির সরদার উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের মৃত হামেদ সরদারের ছেলে। 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামি মনির সরদারকে শনিবার রাতে ধামুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘মনিরুল ইসলাম চুক্তিভিত্তিক বালু ভরাটের কাজ করেন। উপজেলার শোলক ইউনিয়নে বালু ভরাটের জন্য তিনি পাইপ স্থাপন করে কাজ শুরু করেন। গত ৪ জানুয়ারি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারের নেতৃত্বে সাত থেকে আট জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাধ্য হয়ে তিন দফায় এক লাখ টাকা দেন। বাকি এক লাখ টাকা আদায়ের জন্য গত শুক্রবার দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে ছাত্রদল নেতা মনির সরদার আসেন। এ সময় তাকে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’

এ ঘটনায় শুক্রবারই মনির সরদার ও তার এক সহযোগীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো আট জনকে আসামি করে উজিরপুর থানায় একটি মামলা করা হয়। 

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মনির সরদারকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App