×

বরিশাল

বৃষ্টির মধ্যেও বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

বৃষ্টির মধ্যেও বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ছবি: কাগজ প্রতিবেদক

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার সকালে হালকা বৃষ্টিকে উপেক্ষা করে নগরীর বান্দ রোডস্থ হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সকাল ৮টায় শুরু হওয়া এ জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

প্রধান জামাতে বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় গতবারের তুলনায় মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের আগ্রহে ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে ওঠে। এবার প্রথমবারের মতো ঈদগাহ ময়দানের পাশেই নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়, যা অনেকেই ইতিবাচক উদ্যোগ বলে মনে করেন ।

নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন।

জামাতে ইমামতি করেন জামে কসাই মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে নসীহতপূর্ণ বয়ান প্রদান করেন। 

নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টি কমলেও কমছে না গরমের তীব্রতা

বৃষ্টি কমলেও কমছে না গরমের তীব্রতা

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা

হরমুজের তলদেশে ইরানের নতুন শক্তির খেলা

হরমুজের তলদেশে ইরানের নতুন শক্তির খেলা

আখাউড়ায় অবৈধ সংযোগে রেলের বিদ্যুতের ব্যবহার, বিল দিচ্ছে রেল

আখাউড়ায় অবৈধ সংযোগে রেলের বিদ্যুতের ব্যবহার, বিল দিচ্ছে রেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App