×

বরিশাল

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত অলিভ রিডলি কচ্ছপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত অলিভ রিডলি কচ্ছপ

ছবি : সংগৃহীত

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ। সাম্প্রতিক সময়ে উপকূলে ধারাবাহিকভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ছয়টার দিকে কুয়াকাটার নিকটবর্তী কাউয়ারচর এলাকার ঝাউবন পয়েন্টে জোয়ারের পানির সঙ্গে প্রায় ৪০ কেজি ওজনের কচ্ছপটি ভেসে আসে। প্রথমে কচ্ছপটি দেখতে পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আবদুল জলিল। পরে তিনি বিষয়টি কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের জানান।

অপু সাহা বলেন, এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। দূষণ, অবৈধ জাল ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সামুদ্রিক প্রাণীর মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে।

আরো পড়ুন : বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বলেন, বারবার সামুদ্রিক প্রাণীর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

বন বিভাগের মহিপুর রেঞ্জের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বড় আকারের কচ্ছপটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে। উদ্ধার করার পর ডলফিন রক্ষা কমিটির সহায়তায় বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কচ্ছপটিকে মাটিচাপা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App