×

বরিশাল

ভোলা

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ভোলার শিবপুরে গভীর রাতে ঘরে ঢুকে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সাত বছর বয়সী শিশুসন্তান আবিরকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়।

১৭ এপ্রিল (শুক্রবার) শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম ওই বাড়ির প্রবাসী আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী দীর্ঘ দিন বিদেশে থাকায় তিনি তার শিশুসন্তানকে নিয়ে নিজের নির্মাণাধীন বাড়িতে থাকতেন। ঘটনার রাতে মা ও ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নাছিমা বেগমের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় তার ছেলে আবির।

শনিবার সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে নাছিমার মরদেহ এবং রক্তাক্ত অবস্থায় শিশু আবিরকে দেখতে পান। পরে আহত অবস্থায় আবিরকে উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App