×

বরিশাল

বরগুনায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি ৯৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

বরগুনায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি ৯৬

ছবি: সংগৃহীত

বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৯৬ জন রোগী। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪২২ জন রোগী।  তবে জেলায় এখন পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (১৮ এপ্রিল) বরগুনা জেলা সিভিল সার্জন অফিসার এসব কথা বলেছেন।

অফিসারের তথ্য সূত্র থেকে জানা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মেট ৩ হাজার ৬০ জন রোগী। তাদের মধ্যে গত এক সপ্তাহে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৯৬ জন। তবে এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা এসব আক্রান্ত রোগীর মধ্যে ২ হাজার ৮২৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সর্বাধিক রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। আক্রান্ত মোট ৩ হাজার ৬০ জনের মধ্যে ১ হাজার ৫৪৯ জনই ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এ হাসপাতালটিতে। এ ছাড়া, বাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোর মধ্যে এখন পর্যন্ত আমতলী ৫২৫, বেতাগী ১৪২, বামনা ১৬৮, পাথরঘাটা ৩৬৭ এবং তালতলী উপজেলায় ৩০৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ৩৪, আমতলী ১৩, বেতাগী ১০, বামনায় ৫ এবং পাথরঘাটায় ও তালতলীতে ১৭ জন করে ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন।

জানা যায়, বরগুনায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত এবং যে কোনো পরামর্শ প্রদানের লক্ষে চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মীদের সমন্বয়ে জেলায় কাজ করছে ৪৫টি মেডিকেল টিম। এর মধ্যে বরগুনা সদর ও আমতলী উপজেলায় ১১টি করে মোট ২২টি, বেতাগী ৫টি, বামনা ও পাথরঘাটায় ৮টি করে ১৬টি এবং বরগুনা জেনারেল হাসপাতালে ২টি মেডিকেল টিম কাজ করছে।

এ বিষয়ে বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, প্রতিবছর এই সময়ে ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। সে তুলনায় এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় এখন পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ এবং স্যালাইনের সংকট নাই। আক্রান্ত রোগীদের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং বেশিরভাগ আক্রান্ত রোগীই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App