×

বরিশাল

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ছবি : সংগৃহীত

ভোলার দৌলতখানে জেলেদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠায় বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) পটুয়াখালীর মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী-কে প্রধান করে এক সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রকাশিত তথ্যমতে, হাজিপুর ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য জনপ্রতি ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে ৫০ কেজি করে বিতরণ করা হয়েছে। এতে প্রতি জেলে ৩০ কেজি করে কম পাওয়ায় এলাকায় অসন্তোষ দেখা দেয়।

এ ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু-এর নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন, দায়ীদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App