×

বরিশাল

বরিশালের দুই পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

বরিশালের দুই পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ

ফাইল ছবি

বরিশাল জেলা পুলিশের উজিরপুর মডেল থানার দুই সদস্যের ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) ফলাফল পজিটিভ এসেছে। মাদকমুক্ত পুলিশ বাহিনী গড়ার লক্ষ্যে চলমান বিশেষ ‘শুদ্ধি অভিযানে’র অংশ হিসেবে তাদের এই পরীক্ষার আওতায় আনা হয়েছিল। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় প্রাথমিকভাবে দুইজনের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়।

তদন্তের স্বার্থে এবং ফলাফল চূড়ান্তভাবে নিশ্চিত হতে অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্যের পরিচয় এখনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষার ফল পুনঃযাচাই করতে তাদের নমুনা পুনরায় পরীক্ষার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই দুই সদস্যকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করে রাখা হয়েছে।

জেলা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, মাদকমুক্ত বাহিনী নিশ্চিত করতে জেলার ১০টি থানার সব সদস্যকে পর্যায়ক্রমে এই ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উজিরপুর থানার সদস্যদের নমুনা নেওয়া হয়।

এ বিষয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, 'পুলিশ সদস্যদের দেহে মাদকের উপস্থিতি পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App