×

বরিশাল

সকালে ঝগড়া, রাতে গরুর খাদ্যে আগুন

Icon

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

সকালে ঝগড়া, রাতে গরুর খাদ্যে আগুন

ছবি : ভোরের কাগজ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঝগড়ার পর রাতে এক পক্ষের গরুর খাদ্যে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই বাড়ির মো. হানিফ হাওলাদার ও মো. আজগর আলী হাওলাদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

এরপর দুপুরে হানিফ হাওলাদার তার পরিবারসহ পাশের একটি গ্রামে অনুষ্ঠানে যান। রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা বাড়ির পেছনে গরুর খাদ্যে আগুন জ্বলতে দেখে খবর দিলে তিনি ফিরে আসেন। তবে তার আগেই আগুনে গরুর খাদ্য সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত হানিফ হাওলাদার অভিযোগ করেন, বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে। তিনি দাবি করেন, আজগর আলী হাওলাদারের পরিবারের সদস্যরা তার স্ত্রী হালিমা বেগম, মেয়ে মিনা বেগম ও পুত্রবধূ পরশ মনিসহ আরও কয়েকজন শনিবার রাতের দিকে তার গরুর খাদ্যে আগুন দেয়। এছাড়া গরু চুরির চেষ্টাও করা হয়, যা স্থানীয়রা দেখে উদ্ধার করে।

তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এ বিষয়ে অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App