×

বরিশাল

ভোলায় জোড়া ইলিশ বিক্রি হলো ১০ হাজারে

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:১৭ পিএম

ভোলায় জোড়া ইলিশ বিক্রি হলো ১০ হাজারে

ছবি: নিজস্ব

দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নামতেই জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত রূপালি ইলিশ। এই মাছ ঘিরেই ভোলার মাছ ঘাটগুলোতে এখন উৎসবের আমেজ। এর মধ্যেই একটি মাছঘাটে বড় সাইজের মাত্র দুটি ইলিশ বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়।

শুক্রবার (১ মে) সকালে ভোলা সদর উপজেলার তুলাতলী মাছঘাটে মাছ দুটি বিক্রি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর জেলে ইউসুফ মাঝি সকালে মেঘনা নদীর নামার খাল এলাকায় জাল ফেলেন। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনের শিকারে তার জালে ধরা পড়ে বেশ কিছু ইলিশ। এর মধ্যে বড় আকারের দুটি ইলিশের মোট ওজন ছিল প্রায় ২ কেজি ৭০০ গ্রাম। মাছ দুটি নিয়ে তিনি তুলাতলী মাছঘাটে আসেন।

ঘাটের আড়তদার মো. মঞ্জুর আলমের গদিতে ওই দুই ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি হয়। পরে মাছ দুটি বরিশালের মোকামে পাঠানো হলে সেখানে আরও বেশি দামে, প্রায় ১২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানান তিনি।

আড়তদার মঞ্জুর আলম আরও বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আজ ভোর থেকেই জেলেরা নদীতে নামতে শুরু করেছেন। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে জেলেদের জালে খুব একটা মাছ ধরা না পড়লেও, নোয়াখালীর জেলে ইউসুফ মাঝির জালে বেশ প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে। এসব ইলিশ তিনি ঘাটে এসে ৫০ হাজার টাকায় বিক্রি করেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, দুই মাসের নিষেধাজ্ঞার সুফল জেলেরা ইতোমধ্যে পেতে শুরু করেছেন। ইউসুফ মাঝির সাফল্য তারই প্রমাণ। যদিও শুরুতে মাছের পরিমাণ কিছুটা কম থাকতে পারে, তবে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেলে জেলেদের জালে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়বে বলে আমরা আশাবাদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র

এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছাত্রলীগের মিছিল

নাফ নদীর ওপাড় থেকে এলো কাঠের চালান, টেকনাফ বন্দরে স্বস্তি

নাফ নদীর ওপাড় থেকে এলো কাঠের চালান, টেকনাফ বন্দরে স্বস্তি

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App