×

বরিশাল

অফিসে না থেকেও বেতন তোলেন বন বিভাগের বিট কর্মকর্তা

Icon

কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

অফিসে না থেকেও বেতন তোলেন বন বিভাগের বিট কর্মকর্তা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের বন বিভাগের বিট অফিসার মো. সোয়েব খানের বিরুদ্ধে দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থেকেও সরকারি বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিট অফিসার মো. সোয়েব খান দীর্ঘদিন ধরে নিয়মিত অফিসে আসছেন না। বিষয়টি নিয়ে অফিসে গিয়ে উপস্থিত স্টাফদের সঙ্গে কথা বললে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়।

অফিস স্টাফ শ্যামল চন্দ্র শীল বলেন, “স্যার অফিসে থাকেন।” তবে অপর স্টাফ নির্মল বাবু জানান, “আমি ৬ মে অফিসে এসে তাকে পাইনি। হয়তো অফিসের কাজে বাইরে গেছেন।”

এদিকে হাজিরা খাতার বিষয়ে জানতে চাইলে অফিসের কর্মচারীরা জানান, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করা হয়নি। কেন স্বাক্ষর হয়নি জানতে চাইলে তারা বলেন, “স্যার অফিসের কাজে হাজিরা খাতা সঙ্গে নিয়ে গেছেন।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসে দুইজন স্টাফ উপস্থিত থাকলেও তাদের পরনে কোনো অফিসিয়াল পোশাক ছিল না। এছাড়া অফিসের পরিবেশও ছিল অনেকটা অনানুষ্ঠানিক। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অফিসের কার্যক্রমে শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে।

এ বিষয়ে বিট অফিসার মো. সোয়েব খানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, রাঙ্গাবালী উপজেলা বন বিভাগের কর্মকর্তা আবুল কালামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান মুঠোফোনে জানান, “বিষয়টি অবহিত হয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App