×

বরিশাল

ভেজাল কারখানায় ‘ড্রিংকোর জুস’ মালিকের এক বছর কারাদণ্ড

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৩০ পিএম

ভেজাল কারখানায় ‘ড্রিংকোর জুস’ মালিকের এক বছর কারাদণ্ড

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ‘ড্রিংকোর জুস’ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কোনো প্রকার লাইসেন্স বা অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরি ও বাজারজাত করার অপরাধে কারখানার মালিক মাসুদ সিকদার (৩৪)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ মে) বেলা ১১টার দিকে কলাপাড়া পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ এবং কলাপাড়া থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দেখা যায়, একটি ভবনের ভেতরে কোনো ধরনের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে জুস তৈরির কারখানা পরিচালনা করা হচ্ছিল। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত প্রিজারভেটিভ ও অন্যান্য রাসায়নিক উপাদানও ছিল অনুমোদনহীন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ও ৫২ ধারায় কারখানার মালিককে দণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বলেন, “এই জুসগুলো মূলত ছোট শিশুরা খায়, যা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে।” তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App