×

বরিশাল

কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Icon

এম. কে. রানা, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৫৪ পিএম

কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে চাঁদা দাবি প্রত্যাখ্যান করায় এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। আজ শুক্রবার ভোর রাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বাবু শিকদার (৩০) ওই এলাকার কালাম শিকদারের ছেলে ও দুই সন্তানের জনক। তিনি স্থানীয়ভাবে মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের ভাই নাঈম হোসেন অভিযোগ করেন, পলাশপুর এলাকার চিহ্নিত কিশোর গ্যাং নিয়ন্ত্রক টোকাই মধু দীর্ঘদিন ধরে বাবু শিকদারের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শুক্রবার ফজরের নামাজের আগে তিন রাস্তার মোড়ে অতর্কিত হামলা চালানো হয়।

তার দাবি, হামলায় অংশ নেয় টোকাই মধুর নেতৃত্বাধীন গ্যাংয়ের সদস্য ভাটিখানা এলাকার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকতসহ আরও কয়েকজন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবু শিকদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা গ্যাং সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানান, প্রাথমিকভাবে কিশোর গ্যাংয়ের হামলাতেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার নেপথ্যে মাদকের সংশ্লিষ্টতা থাকতে পারে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App