×

বরিশাল

বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষে, হতাহত ৫

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:১০ পিএম

বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষে, হতাহত ৫

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষে হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আরো চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) বিকেল ৩টার দিকে গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হালিম হাওলাদার হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

আহতরা হলেন- মালেক হাওলাদার (৬৫), দেলোয়ার হাওলাদার (৫০), মিজানুর রহমান (৪০) ও খবির শিকদার (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হাওলাদারের ক্রয়কৃত একটি জমি নিয়ে একই এলাকার রিপন হাওলাদার, আউয়াল মেম্বার ও তাদের সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার ওই জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় হালিম হাওলাদারকে বাঁশ দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার বুকে বাঁশ দিয়ে খোঁচা দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App