×

বরিশাল

এক ইলিশেই বাজিমাত, রেকর্ড দামে বিক্রি

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:১৬ পিএম

এক ইলিশেই বাজিমাত, রেকর্ড দামে বিক্রি

ছবি: সংগৃহীত

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে রুবেল মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। পরে নিলামে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। 

শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছঘাটে নিলামে বিক্রি করা হয়।

জানা গেছে, শনিবার সকালে ৭ জন মাঝিমাল্লা নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে যান রুবেল মাঝি। জাল ফেলে মাছ ধরার সময় অন্যন্যা মাছের সঙ্গে দুই কেজি ৪৫০ গ্রাম ওজনের 'রাজা' ইলিশটি ধরা পড়ে তার জালে। পরে মাছটি ঘাটে এসে নিলামে তুললে ১০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় আল-আমিন ব্যপারী। 

আল-আমিন ব্যপারী জানান, অধিক লাভের আশায় তিনি বড় মাছটি কিনে নিয়েছেন। অন্যান্য মাছের সঙ্গে 'রাজা' ইলিশটি টাকায় পাঠাবেন। এতে ২ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, অভিযান শেষে জেলেদের জালে এখন বেশ কিছু বড় ইলিশ ধরা পড়ছে। যেটা আনন্দের। মৎস্য সম্পদ রক্ষায় জেলেরা সচেতন হলে এমন বড় ইলিশের দেখা মিলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App