×

বরিশাল

বরিশাল

মাছ ব্যবসায়ী হত্যার প্রধান আসামি মধু গ্রেপ্তার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:০৮ পিএম

মাছ ব্যবসায়ী হত্যার প্রধান আসামি মধু গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বরিশাল নগরের পলাশপুরে মাছ ব্যবসায়ী মো. জসীম সিকদার বাবু হত্যা মামলার প্রধান আসামি হৃদয় সরদার ওরফে মধু (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে নগরের টিয়াখালীর দরগাবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা মধুকে ধরতে কাউনিয়া থানা-পুলিশের একটি দল ছদ্মবেশে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে টিয়াখালী এলাকায় তাঁর চাচা আরিফ সরদারের বাড়ি ঘেরাও করে তাঁকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার। তিনি জানান, গ্রেপ্তার হওয়া মধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে একই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে পলাশপুর এলাকার বাসিন্দা কালাম সিকদারের ছেলে মাছ ব্যবসায়ী মো. জসীম সিকদার বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় মধুসহ ছয় থেকে সাতজন। পরে রাত পৌনে ৩টার দিকে রহিম সরদারের বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।

এদিকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার দুপুরে নগরের সদর রোডের টাউন হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App