×

বরিশাল

নোনা পানিতে প্লাবিত শত শত একর জমি, স্লুইস গেট চালুর দাবি কৃষকদের

Icon

এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৩৪ পিএম

নোনা পানিতে প্লাবিত শত শত একর জমি, স্লুইস গেট চালুর দাবি কৃষকদের

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামের ভাঙা স্লুইস গেট দিয়ে জোয়ারের নোনা পানি ঢুকে প্লাবিত হচ্ছে শত শত একর ফসলি জমি। লবণাক্ত পানি প্রবেশ করায় চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা, যার ফলে বিস্তীর্ণ কৃষি জমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু ফসলি জমিই নয়, জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে গেছে ঘরবাড়ির আঙিনা ও রাস্তাঘাট। তবে পাশেই একটি নতুন স্লুইস গেটের নির্মাণকাজ চলমান থাকায় সেটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা স্লুইস গেটটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ও ভাঙা অবস্থায় ছিল। পরিস্থিতি বিবেচনায় বিগত দুই বছর আগে সেখানে একটি নতুন স্লুইস গেট নির্মাণের কাজ শুরু করা হয়, যার কাজ এখন প্রায় শেষের পথে। সংশ্লিষ্টরা জানান, শুধুমাত্র ব্লক বসালেই কাজ সম্পন্ন হবে। কিন্তু এর মধ্যেই পুরাতন ভাঙা স্লুইস দিয়ে প্রতিনিয়ত নোনা পানি ঢুকে তলিয়ে যাচ্ছে ফসলি জমি।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, এর ফলে নিচকাটা, নবীপুর, টঙ্গীবাড়ীয়া, মজিদপুর, নাওডাঙ্গা ও কুমিরমারাসহ অন্তত ১০টি গ্রামের ফসলি জমি অনাবাদি হয়ে পড়বে। এছাড়া স্লুইস সংলগ্ন বাসিন্দাদের ঘরবাড়ির আঙিনায় পানি প্রবেশ করায় সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এমনকি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিদ্যালয়ে যেতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা।

কুমিরমারা গ্রামের কৃষক সুলতান গাজী, নিচকাটা গ্রামের রশিদ মাতুব্বর, মিলন তালুকদার ও মাওলানা আব্দুর রশিদসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, ভাঙা স্লুইস দিয়ে নোনা পানি ঢোকায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে অনেক জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। তাই তারা অতি দ্রুত নতুন স্লুইস গেটটি চালু করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

নতুন স্লুইস গেট নির্মাণের স্থানীয় ঠিকাদার আনোয়ার হোসেন সিকদার বলেন, "অতিবৃষ্টির কারণে মাঝখানে কাজটি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে দ্রুত পানি নিষ্কাশন করে আগামী এক মাসের মধ্যেই নতুন স্লুইস গেটটি সম্পূর্ণ চালু করার ব্যবস্থা করা হবে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গবেষণা খাতে বরাদ্দ নেই’ এমন খবর সঠিক নয়

ইউজিসি ‘গবেষণা খাতে বরাদ্দ নেই’ এমন খবর সঠিক নয়

মবের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, অভিনেত্রী শাওন প্রসঙ্গে পিয়া জান্নাতুল

মবের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, অভিনেত্রী শাওন প্রসঙ্গে পিয়া জান্নাতুল

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App