×

বরিশাল

লাশবাহী খাটিয়ায় ধাক্কা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল পিকআপ

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৩২ পিএম

লাশবাহী খাটিয়ায় ধাক্কা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল পিকআপ

ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে লাশ বহনের খাটিয়ায় দ্রুতগতির একটি পণ্যবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার তদন্ত কর্মকর্তা আশরাফ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক ব্যক্তির জানাজা শেষে স্বজনরা খাটিয়ায় করে মরদেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান খাটিয়াবহনকারীদের সজোরে ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে মরদেহ সড়কে পড়ে যায় এবং খাটিয়া বহনকারী কয়েকজন গুরুতর আহত হন।

আহতরা হলেন মৃত ব্যক্তির ছেলে মো. ওলি, শ্যালক নাছির, ভাগনে রেজা এবং নাতি সম্পর্কের আরও একজনসহ মোট পাঁচজন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন।

নলছিটি থানার তদন্ত কর্মকর্তা আশরাফ আলী বলেন, “রাত ৯টার দিকে জিরোপয়েন্ট এলাকায় লাশ বহনকারী খাটিয়ায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় কয়েকজন আহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App