×

বরিশাল

গ্যারেজে মিলল ১ হাজার কেজি সরকারি গম

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:০৪ পিএম

গ্যারেজে মিলল ১ হাজার কেজি সরকারি গম

ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে জেলা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে পরিত্যক্ত একটি গ্যারেজ থেকে প্রায় ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার ভৈরবপাশা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে ছোট প্রেমহার এলাকার আব্দুল খালেকের গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় গ্যারেজের ভেতর থেকে ২২ বস্তা সরকারি গম জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে গম ছিল।

নলছিটি থানার এসআই করুন কুমার বিশ্বাস জানান, বাজার এলাকার একটি গ্যারেজে সরকারি গম মজুত থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে এনএসআই ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে গমগুলো জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া সরকারি গম কীভাবে সেখানে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App