×

বরিশাল

মোটর চুরির অভিযোগ, গণপিটুনিতে একজনের মৃত্যু

Icon

ঝালকাঠি (কাঠালিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:৪৩ পিএম

মোটর চুরির অভিযোগ, গণপিটুনিতে একজনের মৃত্যু

ফাইল ছবি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রাজ্জাক বয়াতি (৪০) উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বয়াতি বাড়ির সুলতান বয়াতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মো. হায়দার মুন্সির বাড়ি থেকে একটি মোটর চুরি করে পালানোর সময় এলাকাবাসী রাজ্জাক বয়াতি নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য ছোহরাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠিতে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App