×

বরিশাল

ভেজাল ফ্রুট পুডিং কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:০৬ পিএম

ভেজাল ফ্রুট পুডিং কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে পরিচালিত একটি ফ্রুট পুডিং ও জেলি তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক মোকসেদুল আলমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার রাত নয়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার পৌর শহরের চিংড়িয়া এলাকার শেষ প্রান্তে টিয়াখালী ইউনিয়নের মর্তুজা কালভার্টসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ফ্রুট পুডিং ও জেলি কারখানাটির সন্ধান পায় প্রশাসন।

কারখানাটিতে ফ্রুট পুডিংসহ প্রায় সাত ধরনের খাদ্যপণ্য অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

পরে কারখানার মালিককে কলাপাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ ভোরের কাগজকে বলেন, “অনুমতি ছাড়া সাত ধরনের ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। যা শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App