×

বরিশাল

কুপিয়ে হত্যা, পুকুরে মিলল নিখোঁজ যুবকের লাশ

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৪১ পিএম

কুপিয়ে হত্যা, পুকুরে মিলল নিখোঁজ যুবকের লাশ

ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে রাখার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন আমিনুল। রোববার দুপুরে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে গেছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App