×

বরিশাল

বিশ্ব পরিবেশ দিবস

কুয়াকাটা সৈকতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর পরিচ্ছন্নতা অভিযান

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:০১ পিএম

কুয়াকাটা সৈকতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর পরিচ্ছন্নতা অভিযান

ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিকমুক্ত কুয়াকাটা গড়ার প্রত্যয়ে সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী। শুক্রবার (৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং COALS Global-এর সহযোগিতায় ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা ২০২৬’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী সৈকতের বিভিন্ন স্থান থেকে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়কসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করেন। একই সঙ্গে পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালিয়ে সৈকত পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

পরিচ্ছন্নতা অভিযান শেষে কুয়াকাটা ট্যুরিজম পার্কে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ বিপিএম (সেবা), কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. কাউছার হামিদ, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক লুবানা, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

এছাড়া COALS Global-এর পক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেহেরিন মাজিদ এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুইনুল আহসান ফয়সাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগের সুযোগ থাকায় সারা বছর এখানে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় থাকে।

তবে পর্যটকদের অসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে সৈকতে প্রতিনিয়ত প্লাস্টিক ও অন্যান্য কঠিন বর্জ্য জমছে। এসব বর্জ্য সৈকতের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। বক্তারা পরিবেশ দূষণমুক্ত সৈকত গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন এবং কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পরিকল্পিত আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App