×

বরিশাল

অভিযানের আগেই পালালেন অভিযুক্ত, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

অভিযানের আগেই পালালেন অভিযুক্ত, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ছবি: সংগৃহীত

বরিশাল মহানগরের কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি বস্তি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য দীর্ঘদিন ধরে মজুদ করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় সাইদুল ইসলামকে আটক করা সম্ভব না হলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, তদন্তে নিলুফা ইয়াসমিন নিলু নামের আরেক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদক সংগ্রহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

অটোচালকদের বিক্ষোভ ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App